কসবা: এসো হে বৈশাখ এসো এসো গানের তালে তালে ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নানান আয়োজনে বাংলা নববর্ষকে সানন্দে বরণ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঙ্গালী সংস্কৃতি ধারণ করে বর্ণিল সাজে স্ব সজ্জিত হয়ে বর্ষবরন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
বুধবার (১৪ এপ্রিল) উপজেলা চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভা যাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে সরকারি কর্মকর্তা,রাজনেতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রাণের উচ্ছাস নিয়ে অংশ গ্রহন করে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো. তাকজিল কবির, উপজেলা নির্বাহী অফিসার পত্নী ডা. জান্নাতুল ফেরদৌস, থানার অফিসার ইন চার্জ ( ওসি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা বেগম, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকলিল আজম, কসবা টি আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, বর্তমান সভাপতি মো. শরিফুল ইসলাম ভুইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গন্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কসবা টি আলী কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী পুস্প রায় ও তার দলের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন। নানানরকম বাংগালী সাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেজে প্রতিযেগীতায় অংশগ্রহন করেন। তাদের মধ্যে থেকে বিজয়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।