Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৬:৩৫

চলছে অভিযান।

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীকে তিনদিনের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজারে চালানো অভিযানে ডিজেল জব্দ ও ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ার এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) ইমাম জাফর এ বিষয়ে নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সূত্রে খবর পেয়ে শেরনগর বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল পাওয়া যায়। পরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে তিনদিনের সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জব্দ করা ডিজেল এক ডিলারের কাছে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর