Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাকৃবিতে স্থাপিত হচ্ছে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার

বাকৃবি করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ২০:০২

– ছবি : সংগৃহীত

বাকৃবি: আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি আইইএলটিএস কার্যক্রমকে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার’ স্থাপনের লক্ষ্যে বাকৃবি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে।

ফলে এখন থেকে বাকৃবির শিক্ষার্থীসহ ময়মনসিংহ অঞ্চলের পরীক্ষার্থীরা সহজেই আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন করতে পারবেন।

শনিবার (৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিআরপি সংলগ্ন পুরাতন ডে কেয়ার সেন্টার ভবনে এ সমঝোতা স্মারক সই করা হয়।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর স্টিফেন ফোর্বসের উপস্থিতিতে সমঝোতা স্মারক সই করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন।

বিজ্ঞাপন

বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরিচালক, ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এই রেজিস্ট্রেশন সেন্টার স্থাপিত হলে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের অভ্যন্তরেই আইইএলটিএস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ এ অঞ্চলের উচ্চশিক্ষা, গবেষণা ও বিদেশে গমনেচ্ছুদের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে।’

এছাড়া ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর সঙ্গে ভবিষ্যতে বাকৃবির সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর