Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নোয়াখালীতে বজ্রপাতের বিকট শব্দে মাদরাসা ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১২:৩৭

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

তানজিনা আক্তার ওই গ্রামের শেখ মুজাম সেন্টুর মেয়ে। সে স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানজিনা তাদের নিজ ঘরে ছিল। সে সময় বাড়ির পাশে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের সেই প্রচণ্ড শব্দে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিক স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যায়।

বিজ্ঞাপন

চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের শব্দে ওই কিশোরী মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সুবর্ণচর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাটি আমরা শুনেছি। খবর পাওয়ার পরপরই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারবো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর