Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৬ টাকা ফি, পুলিশে চাকরি পেলেন ২০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ২৩:০৫

রাজবাড়ীতে জনপ্রতি ৫৬ টাকা ফি দিয়ে পুলিশে চাকরি পেলেন ২০ জন। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: কোনো ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই জনপ্রতি মাত্র ৫৬ টাকা ফি তে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) রাতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম সেবা)।

পুলিশ সূত্র জানায়, মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৬৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও চার জনকে।

ফলাফল ঘোষণার সময় প্রাথমিকভাবে নির্বাচিত অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষাতে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।’

তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, এবং টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আদিবুল ইসলাম (পিপিএম-সেবা) উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর