Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জননিরাপত্তা নিশ্চিত ও পেশাদারিত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২৩:১০

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পিটি ও প্যারেড চর্চা গুরুত্বপূর্ণ। পাশাপাশি সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই।

মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর হালিশহরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা প্যারেডে অংশ নেন। এ সময় সদস্যদের চৌকসতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতিফলন দেখা যায়। পরে প্যারেডে ভালো টার্নআউট ও দক্ষতা প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএন/এসএস