Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২৩:২১

চট্টগ্রাম: সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘একটি জাতির অগ্রগতি নির্ভর করে শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মের ওপর। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।’

মঙ্গলবার (১৯ মে)  চট্টগ্রামে ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর উদ্যোগে ‘ওপেন ডে ২০২৬-২৭’ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, ‘শুধু পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই থাকবে।’

বিজ্ঞাপন

মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মশিউর উদ্দিন আনোয়ার বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নতুন শিক্ষাবর্ষের পরিকল্পনা, শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর