Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত কখনও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৫:২৪ | আপডেট: ২০ মে ২০২৬ ১৫:২৯

বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও: জামায়াতে ইসলামী কখনও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারদের ক্ষমা করবে না।’

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটি দল এ দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে, বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ বিএনপি কিন্তু জুলাই সনদ তৈরি করেছে। সংস্কারের দাবিও আমাদের।’

বিজ্ঞাপন

মহাসচিব আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো মাত্র তিন মাসের মধ্যে বাস্তবায়ন হয়েছে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর চালু হবে আগামী দুই বছরের মধ্যেই। এরইমধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে। মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ও রুহিয়াকে উপজেলা করা হয়েছে। অবহেলিত এ জেলা উন্নতির দিকে যাচ্ছে।’

এ ছাড়াও ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে কথা দিয়ে গেছেন, তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে।’

এ ছাড়া, আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর চালু হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ অনেকেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর