Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হঠাৎ খুলনার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৬:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: হঠাৎ খুলনা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২০ মে) সকাল আনুমানিক সাড়ে দশটায় তাৎক্ষণিক খুলনা সদর হাসপাতালে আসেন তিনি। এসময় রোগীদের খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালের খাবার ঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য তৈরি করা কুমড়োর সবজি মুখে দিয়ে ফেলে দেন তিনি। সুপারিনটেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

রোগীদের সঙ্গে কথা বলে র‌্যাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ এবং টাকা দিয়ে ভ্যাকসিন কেনার ঘটনা হাতেনাতে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে ধমকান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

হাসপাতাল পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাতসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান।

বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর