Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাস্তা নির্মাণে বাধা, ভোগান্তিতে সাত গ্রামের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সরকারি অর্থায়নে একটি সড়ক নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সাতটি গ্রামের প্রায় ১০ হাজার পরিবার দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২০ মে) বিকেলে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালিরমেঠ এলাকায় এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। কর্মসূচিতে শত-শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে বক্তারা জানান, সাতটি গ্রামের ১০ হাজারের বেশি পরিবার প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে কাঁচা রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয় এলজিইডি। এ কাজে বাধা দেয় এক প্রভাবশালী ব্যক্তি। ওই ব্যক্তির বিচার এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবিও জানান তারা।

বিজ্ঞাপন

তারা আরও জানান, এ ঘটনায় জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু প্রভাবশালী ওই ব্যক্তির কারণে এখনও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়রা জানায়, প্রায় ৫০-৬০ বছর পুরনো ইটের ভাঙাচোরা সড়কটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি সড়কটি পাকা করার জন্য সরকারি বরাদ্দ দেওয়া হলে ঠিকাদার কাজ শুরু করতে যান। এ সময় রাস্তার পাশের এক জমির মালিক নির্মাণকাজে বাধা দেন বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় কাপালিরমেঠ, দোয়ানেরকুল, বুড়িরডাঙ্গা, কাঠামারী, গজগজিয়া, নলবুনিয়া ও ছত্রিশকুড়া গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর