Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে বয়াতিকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৪:৫৪ | আপডেট: ২১ মে ২০২৬ ১৫:১৬

হত্যার শিকার হওয়া বয়াতি।

‎বরিশাল: ‎ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ‎নিহত মো. রাজ্জাক হাওলাদার (৫০) ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন।

‎পুলিশ জানায়, রাজ্জাক উত্তর বাঁশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ সময় লোকজন তাকে আটক করে মারধর করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ‘মৃত’ ঘোষণা করেন।

‎কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসের রায়হান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর