Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৮:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা: মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক জেলে ।

মঙ্গলবার (২৬ মে) সকালের দিকে হাজারিগঞ্জের আলম মাছ ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত জেলের নাম মো. সজিব মাঝি (২৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরম ঘাটসংলগ্ন এলাকার বাসিন্দা। আর বজ্রপাতে আহত হয়েছেন মো. শাকিল নামে আরেক জেলে।

নিহতের স্বজন ও স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে সজিব মাঝি ও শাকিল মাঝি একটি নৌকা নিয়ে আলম ঘাটসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। সকাল আনুমানিক ১০ টার দিকে জাল টানার সময় হঠাৎ বজ্রপাতে দুই জেলেই আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া শাকিলকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর