Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের ম্রো কমপ্লেক্সে পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৫:২৭

উদ্বোধনী কর্মসূচি।

বান্দরবান: বান্দরবানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সে পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু।

সোমবার (১ জুন) দুপুরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে মাঝেরপাড়া আবাসিক উচ্চ বিদ্যালয়ের পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সাচিং প্রু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, উন্নয়ন ও জীবনমান উন্নয়নে যে সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছিলেন, ম্রো কমপ্লেক্স তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করে তুলতে পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে এবং পানি সংরক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণও উপকৃত হবে।’

বিজ্ঞাপন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করে এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ন-সম্পাদক মজিবুর রশিদ, নাসির চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর