Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

লোকাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৭:০৩ | আপডেট: ২ জুন ২০২৬ ১৭:৩৬

গ্রেপ্তারকৃত ৩ যুবক

হিলি: দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইভটিজার ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে নিজ গ্রাম থেকে ইভটিজিংয়ের অভিযোগে মো. আহসান (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হাকিমপুর থানার নয়ানগর (বিদেশিপাড়া) গ্রামের মো. সাগরের ছেলে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া লালমনিরহাট জেলার একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলাম ওরফে রবি (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

একই সাথে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. নয়ন হোসাইন (২৭) নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নয়ন নওপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এলপিজির দাম কমলো
২ জুন ২০২৬ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর