Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনলতা এক্সপ্রেস / রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ২০:৩০ | আপডেট: ২ জুন ২০২৬ ২০:৩৫

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া: ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যকে ইসলাম অবমাননাকর ও উসকানিমূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি হাজী মহিবুল ইসলামসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করে বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্র প্রদর্শনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল অনুষ্ঠিত এক প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার রুমিন ফারহানা ইসলামের আজান ও ওয়াজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।’

বক্তারা ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেওয়া হবে না।’

একই সঙ্গে তারা ইসলাম নিয়ে কটূক্তি থেকে বিরত থাকারও আহ্বান জানান। এছাড়া এ ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি না করারও দাবি জানান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর