Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৫:৩২

বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন চৌধুরীকে গার্ড অব অনার

লক্ষ্মীপুর: জেলার রামগতি উপজেলার চর আলগী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন চৌধুরী  মারা গেছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাসভবনের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার পূর্বে মুক্তিযুদ্ধের এই বীর সন্তানকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদর্শন করা হয়। কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন ও রামগতি থানার একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশের ১০ সদস্যের একটি চৌকস দল আনুষ্ঠানিকভাবে এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানান।

বিজ্ঞাপন

মরহুম হেলাল উদ্দিন চৌধুরী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত সাহসিকতার সঙ্গে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন। দেশের জন্য তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর