Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাস চাপায় স্কুল শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৭:৫৩

নিহত শিক্ষক অতুল চন্দ্র বিশ্বাস

টাঙ্গাইল: জেলার মধুপুরে যাত্রীবাহী বাস চাপায় অতুল চন্দ্র বিশ্বাস (৭২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকালে মধুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কাকরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অতুল চন্দ্র বিশ্বাস উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রীষ্টিয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের কাছে ‘টাইগার স্যার’ নামেই অধিক পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অতুল চন্দ্র বিশ্বাস প্রতিদিনের মতো হাঁটাহাঁটি শেষে কাকরাইদ এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর