Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ আ.লীগের লিফলেট তৈরির অভিযোগে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৪:৫৫

গ্রেফতার সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়া

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি বিবিরহাট এএইচ শপিং কমপ্লেক্স থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ২ জন হলেন— উপজেলার বক্তপুর এলাকার মহিলা লীগ নেত্রী সুমি আক্তার (সাবেক ইউপি সদস্য) এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল বড়ুয়া।

স্থানীয়রা জানান, সোমবার (৮ মে) রাতে অভিযুক্ত সুমি আক্তার এ এইচ শপিং কমপ্লেক্সের শাউন ভিশন নামক প্রেসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির কাজ করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে তাদের আটকে রাখেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফটিকছড়ি পৌরসভা যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের হাতেনাতে ধরে। পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান সারাবাংলাকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র ছাপানোর অভিযোগে গ্রেফতার দুজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর