Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে এলজি-কার্তুজসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৮:১৫

গ্রেফতার যুবক মো. ইসমাইল

চট্টগ্রাম: জেলার ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজসহ মো. ইসমাইল (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ধুরুং জুবলী স্কুলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ইসমাইল ফটিকছড়ি থানার উত্তর ধুরং এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ইসমাইল নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি ও উদ্ধার করা অস্ত্রগুলো ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এমএম
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর