Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্তে ১৪ লাখ টাকার মালামালসহ আটক ১

লোকাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ২০:২৩

জব্দ হওয়া মালামাল।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি পিকআপ ও এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক ব্যক্তি হলেন যশোরের মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

এ ছাড়াও বিজিবি অধিনায়ক বলেন, ‘দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর