ভোলা: বিশ্বকাপ ফুটবল খেলার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা দল ৩-০ গোলে বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন মো. হৃদয় হাসান (২৮) নামে এক ব্রাজিল সমর্থক। মাথা ন্যাড়া করার ভিডিও নিজের মোবাইলে ধারণ করে ফেসবুকে আপলোড দেন তিনি, যা পরে ভাইরাল হয়।
বুধবার (১৭ জুন) সকালের দিকে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ বাজারে তিনি তার আর্জেন্টিনার সমর্থক বন্ধুদের সামনে একটি সেলুনে গিয়ে এমন কাণ্ড ঘটান।
মাথা ন্যাড়া করা যুবক হৃদয় হোসাইন ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লর্ড হার্ডিঞ্জ বাজার সংলগ্ন এলাকার মো. জামাল হোসেনের ছেলে। তিনি ওই বাজারে কম্পিটারের ব্যবসা করেন বলে জানা গেছে।
হৃদয় হোসাইন জানান, গতকাল বুধবার তিনি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলেন, বুধবার সকালের ম্যাচে যদি আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা জিততে পারে তবে তার মাথা ন্যাড়া করবেন। এরপর তার একাধিক বন্ধু এ বিষয়ে গ্যারান্টি চাইলে তিনি লিখিতভাবে এ কথা জানান। পরে আজ (বুধবার) সকালে আর্জেন্টিনা জেতার পর তিনি বাজারে আসেন। এসময় তার বন্ধুদের উপস্থিতিতে তিনি একটি সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করেন এবং তা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন।
তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। কথা দিয়ে কথা রাখি। কথা দিয়েছি তাই কথা রেখেছি।’
ব্রাজিল সমর্থকরা সব সময় নিজেদের কথা রাখে বলে দাবি করেন তিনি।