Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে ৪ জনকে সরিয়ে নিল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৬:০৩

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রাম: জেলার রৌমারী উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় পুশ-ইন চেষ্টার শিকার ৯ জনকে ৫ দিন রাখার পর তাদের মধ্য থেকে ৪ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ।

বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাদের সরিয়ে নেওয়া হয়।

জানা যায়, গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ৬ জনের মধ্যে ২ শিশু ও তাদের বাবা-মাকে বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে গয়টাপাড়া সীমান্তে পুশইন চেষ্টার শিকার ২ যুবক অবস্থান করছেন। অন্যদিকে একই উপজেলার ভন্দুরচর সীমান্তে বিএসএফ-এর পুশইন চেষ্টার শিকার ৩ যুবককে এখনও সীমান্তের শূন্যরেখায় রাখা হয়েছে।

বর্তমানে দুই সীমান্তে পুশইন চেষ্টার শিকার ৫ জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশ-ইন চেষ্টার শিকার দুই শিশুসহ ৯ জনের জায়গা হয় সীমান্তের শূন্যরেখায়।

বিজ্ঞাপন

মহারাণীর বেশে
১৮ জুন ২০২৬ ১৬:৪৫

আরো

সম্পর্কিত খবর