পাবনা: পাবনায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে আধুনিক, টেকসই ও জলবায়ু-সহিষ্ণু কৃষ প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্যতিক্রমী কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরুতেই ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার উপ পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামানিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, বগুড়া অঞ্চলের পার্টনারের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার অতিরিক্ত উপ পরিচালক রাফিউল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, বিএনপি নেতা কেএম মুসা,রেহানুল ইসলাম বুলাল।
কংগ্রেসে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতশত কৃষক-কৃষাণী অংশ নেন। অনুষ্ঠানে মাঠ স্কুলের মাধ্যমে কৃষকরা কীভাবে আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সারের ব্যবহার, জৈব বালাইনাশক এবং উন্নত সেচ ব্যবস্থাপনা শিখছেন- তা তুলে ধরা হয়।