সুনামগঞ্জ: তাহিরপুরে আকস্মিক বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২৪) নামে এক কয়লা পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার(২৭ জুন) সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সমসার হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কয়লা পরিবহন শ্রমিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্থানীয়রা মিলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.নাসাদ আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।