Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উখিয়ায় পাহাড় ধসে রোহিঙ্গা শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ২৩:৪৫

ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজার: ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনায় উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে নুনুজিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

শিশু নুনুজিয়ার পিতার নাম জমির হোসেন। তারা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টির সময় একটি রোহিঙ্গা পরিবারের আশ্রয়কেন্দ্রের (শেল্টার) ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এ সময় শিশু নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর