Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১১:১৭

দুর্ঘটনাকবলিত ট্রলি ও মৃত ছাগল।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন (৩৫) নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন। নিহত টিমন নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বলেন, ‘ট্রলিচালক আবুল কালাম আজাদ তার ট্রলিতে করে একটি ছাগল নিয়ে তার বাড়ির পথে যাচ্ছিল। পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ট্রলিতে থাকা ছাগলটিও মারা যায়।’

বিজ্ঞাপন

তিনি জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর