Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে বাসা থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৭

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে সেকশন-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), তাদের ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ওই বাসায় গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম খলিল জানান বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ চারটি উদ্ধার করা হয়।

তিনি জানান, মৃত মাসুম অটোরিকশাচালক ছিলেন। তার স্ত্রী সুমি গৃহিনী। মৃত্যুর কারণ জানা যায়নি। সিআইডি ফরেনসিক ইউনটি বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর