Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার চাওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীর ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় তারা উই ওয়ান্ট, ‘জাস্টিস জাস্টিস; নারায়েন তাকবির, আল্লাহু আকবর; জুলাইয়ে হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; পুলিশ লীগের সংস্কর, এ মুহূর্তে দরকারসহ নানা প্রতিবাদী স্লোগান দেয়।

বিজ্ঞাপন

সমাবেশে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘আমাদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সরকার আমাদের ওপর গুলি করেছে। এ সরকার আমাদের নয়। আবার যদি কোনো ভাইবোন পুলিশ গুলিতে আহত হয় আমরা পুলিশ লীগকে দেখে নিব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা হাসিনাকে সরিয়েছি। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পুলিশ সংস্কার গঠন করা কিন্তু সেটা করা হয়নি। ‘

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘এক শুক্রবার আমার ভাই হাদিকে হত্যার পর পুলিশলীগ আরেক শুক্রবার আমাদের ওপর আঘাত করেছে। আমরা আর মার খেতে চাই না। আমরা দেখিছি জুলাইয়ে কিভাবে পুলিশ হামলা করেছে। আমরা পুলিশের সংস্কার চাই।’

ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে আবেদন করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত পুলিশদের বহিষ্কার করে নতুন করে শিক্ষার্থীদের নিয়োগ দিতে। পুলিশ সবসময় শিক্ষার্থীদের ওপর হামলার সময় সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। শুধু শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে তারা গুলি চালাতে পারে। আমরা এদের সংস্কার চাই।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর