ঢাকা: রাজধানীর শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকার একটি বাসা থেকে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পশ্চিম ধোলাইপাড়ে সাবান ফ্যাক্টারি গলির বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতের বাবার নাম আব্দুল জলিল। তাদের বাসা শ্যামপুর পশ্চিম ধোলাইপাড়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিত্র জানান, সোমবার সন্ধ্যার দিকে পশ্চিম ধোলাইপাড় সাবান ফ্যাক্টরির গলির একটি বাসা থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ওই বাসাটিতে পরিবার নিয়ে থাকতেন তিনি। পরিবার থেকে জানিয়েছে মনির স্ট্রোক জনিত কারণে মারা গেছেন। তবে নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।