Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর,’ দূষণের তালিকায় দ্বিতীয়

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭

ঢাকা: রাজধানী ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৬০, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল–এর রাজধানী ডাকার, যেখানে একিউআই স্কোর ৩৮০।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ২২৯)। চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২২৫) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (স্কোর ২০৯) রয়েছে।

বিজ্ঞাপন

আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং দীর্ঘ সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

শীত মৌসুমে নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার নির্গমন বৃদ্ধির কারণে রাজধানীর বায়ুদূষণ পরিস্থিতি আরও অবনতি ঘটছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

বিকেলে বিক্ষোভের ডাক জামায়াতের
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

আরো

সম্পর্কিত খবর