Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাকে বাসযোগ্য করতে জনঅংশগ্রহণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম।

ঢাকা: রাজধানীর বিদ্যমান সমস্যাবলির টেকসই সমাধানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নয়াপল্টনে রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেবল সরকারি সংস্থার ওপর নির্ভর করে ঢাকার দীর্ঘদিনের সংকট কাটানো সম্ভব নয়; বরং জনগণের সচেতনতা ও দায়িত্ববোধই পারে রাজধানীকে বদলে দিতে। যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো জটিল সমস্যাগুলো নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম উল্লেখ করেন, ট্রাফিক আইন অমান্য করা, যত্রতত্র ময়লা ফেলা এবং অবৈধ দখলের মতো আচরণগুলো নগরজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। আইন ও নীতিমালা থাকলেও জনসচেতনতার অভাবে তার সুফল পাওয়া যাচ্ছে না।

তিনি মনে করেন, এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করলে নগর ব্যবস্থাপনায় দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।

ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি সামাজিক অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ঢাকাকে একটি আদর্শ তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর