Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশা নিধনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২

মশা ‍নিধন প্রস্তুতি পর্যালোচনায় ডিএনসিসি প্রশাসক।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পরই মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রস্তুতি ও মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গুলশানে নগরভবনে ডিএনসিসির বিদায়ী প্রশাসক সুরাইয়া আখতার জাহান আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসকের নিকট দায়িত্বভার অর্পণ করেন।

এরপরই নগর প্রশাসক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম. এ. মুহিতকে সঙ্গে নিয়ে মিরপুর ২-এ অবস্থিত ডিএনসিসির ‘মশক নিধন ঔষধ সংরক্ষণাগার’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মশা নিধন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং মশা নিয়ন্ত্রণে করপোরেশনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে ঢাকাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।’

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর