Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় তরুণদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা: রাজধানীর উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে এক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

ব্লাড কানেকশনের চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠনের ( আইআইএফএসও)-এর সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

বিজ্ঞাপন

এ ছাড়া আয়োজনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মডেল থানা আমির ইব্রাহিম খলিল এবং উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ নেতা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা দেশের উন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং সামাজিক সেবামূলক কাজে তরুণ নেতৃত্বের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের দেশ ও জাতির কল্যাণে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে যুব শক্তির বিকল্প নেই।

আদাবর থানা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আদাবর থানার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও যাকাত ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় একটি মিলনায়তনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতারা, গণ্যমান্য ব্যক্তিরা এবং কর্মীরা অংশগ্রহণ করেন।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন সবুজ (মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম উদ্দিন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর, ঢাকা মহানগরী উত্তর)। তিনি রমজানের শিক্ষা ধারণ করে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান (খতিব, বাইতুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদ)। তিনি যাকাতের গুরুত্ব ও এর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করার ওপর বিশেষ আলোচনা করেন।

ইফতার মাহফিলে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর