Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই সড়ক খুঁড়ে নতুন কাজ করার প্রবণতা বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:০৭

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, একটি সড়কের কাজ শেষ হওয়ার পর অল্প দিনের ব্যবধানে আবার একই সড়ক খুঁড়ে নতুন কাজ করার প্রবণতা বন্ধ করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় ডিএনসিসির আইডিআরএসপি প্রকল্পের আওতায় মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক, ড্রেন ও বাইলেন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, উন্নয়ন কাজে সমন্বয়ের অভাব আর থাকবে না। একবার একটি সড়কের কাজ শেষ হওয়ার পর অল্প দিনের ব্যবধানে আবার একই সড়ক খুঁড়ে নতুন কাজ করার যে প্রবণতা ছিল, তা বন্ধ করা হবে। শুধু অর্থ লুটপাট কিংবা জনগণের অর্থ অপচয় করার সুযোগ আর দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এলাকাবাসীর কমিটমেন্ট নিয়ে তিনি বলেন, এই সড়কে কোনো ফুটপাত বসবে না। আপনারাও কাউকে ফুটপাতে দোকান বসাতে দিবেন না। কেউ বসলে আপনারা একত্রিত হয়ে তাকে উঠিয়ে দিবেন। লোকজনের চলাচলে সমস্যা সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না।

দীর্ঘ ১৮ বছরের সংগ্রামের কথা তুলে ধরে শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করাই এখন সবার দায়িত্ব। এই অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে নগরবাসীর প্রত্যাশা পূরণ হবে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর