Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বনশ্রীতে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৩:০২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাজেদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (৪মার্চ) সকাল ৯টার দিকে দক্ষিণ বনশ্রী সিঙ্গার শোরুমের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই ওই চালক নিহত হন।

সাজেদুল ইসলাম দক্ষিণ বনশ্রীর ওমর আলী লেনের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকাল ৯টার দিকে সাজেদুল স্কুটি মোটরসাইকেল চালিয়ে ওমর আলী লেনের বাসার দিকে যাচ্ছিল। দক্ষিণ বনশ্রী ইউনিটি হাসপাতাল সংলগ্ন সিঙ্গার শোরুমের সামনে পাকা রাস্তায় আসলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িরে ধাক্কা লেগে সাজেদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা গাড়ির চালককে গণধোলাই দেয়। এরপর চালককে উদ্ধার করা হয় ও ময়লার গাড়িটি জব্দ করা হয়। সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর