Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: গীত, নৃত্যে বসন্তকে বরণ করল বোধন আবৃত্তি পরিষদ। প্রকৃতি বন্দনার এ উৎসবে শামিল হয়েছিলেন হাজারো মানুষ।

ফাল্গুনের প্রথম দিনে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনভর চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর শহিদ ওয়াসিম পার্কে এ বসন্ত উৎসবে মেতেছিলেন অনেকেই।

উৎসবের মধ্যে আঙিনায় ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ আর নানা আনন্দ উপকরণ। সকাল ৯ টায় ভায়োলিনিস্ট চিটাগাংয়ের যন্ত্র সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত বন্দনা।

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন। ছবি: সারাবাংলা

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন। ছবি: সারাবাংলা

এরপর শুরু হয় সাংস্কৃতিক নানা পরিবেশনা। দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্যা স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন, মাধুরী ডান্স একাডেমির শিল্পীরা। গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, রাগেশ্বরী।

বিজ্ঞাপন

একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য্য। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কংকন দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র। ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল।

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন। ছবি: সারাবাংলা

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন। ছবি: সারাবাংলা

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে হয় বসন্তকথন পর্ব। এতে অংশ নেন চট্টগ্রামের সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদ ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল।

মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের জন্য বাঙালির চিরায়ত উৎসব-পার্বণগুলোর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন সিটি মেয়র।

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন। ছবি: সারাবাংলা

প্রকৃতির বসন্তকে গীত-নৃত্যে বরণ করল বোধন। ছবি: সারাবাংলা

এরপর একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পীরা। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতস্বীনি, ঋত্বিকা নন্দী, পল্লব গুপ্ত। অনুষ্ঠান শেষে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর