Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকায় হামলা, প্রাণভয়ে পানিতে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫

মৃত মো. সাব্বির

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নৌকা থেকে হালদা নদীতে পড়ে নিখোঁজ এক যুবকের মরদেহ তিনদিন পর উদ্ধার হয়েছে। নৌ পুলিশের ভাষ্য অনুযায়ী, নদীপথে নৌকার যাত্রীদের ওপর একদল যুবকের হামলার সময় ওই তরুণ প্রাণভয়ে পানিতে ঝাঁপ দিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হাটহাজারী ও রাউজান উপজেলার সীমান্তবর্তী মাদিরহাট সংলগ্ন হালদা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

মৃত মো. সাব্বির (২১) চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাউজানের রামদাস মুন্সীর হাটে পোয়া ফকির মাজারের বার্ষিক ওরশে গিয়েছিলেন সাব্বিরসহ সমবয়সী আরও কয়েকজন। সেখানে সাব্বিরদের সঙ্গে আরেকদল তরুণের ঝগড়া হয়। রাত সাড়ে ১২টার দিকে সাব্বিরসহ তরুণেরা নৌকায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ তরুণেরা তাদের নৌকায় হামলা করে।

বিজ্ঞাপন

এ সময় সাব্বির নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হন। পরদিন রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় তল্লাশি করলেও তাকে পাওয়া যায়নি।

নৌ পুলিশের হালদা নৌ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে মঙ্গলবার সকালে সাব্বিরের মরদেহ ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

ফেস্টিভ রেড রঙে আসছে ভিভো ওয়াই৩১ডি
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪০

আরো

সম্পর্কিত খবর