চট্টগ্রাম ব্যুরো: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা কাউন্সিলের চার শীর্ষ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ওয়াহিদ উল্লাহ এফসিএমএ চেয়ারম্যান, মো. রেজওয়ান হাসান সচিব, নাজমুল ইসলাম ভাইস চেয়ারম্যান এবং কাজী আবদুল সালাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের এক হোটেলে অনুষ্ঠিত যৌথ সভায় আইসিএমএবি চট্টগ্রাম শাখা কাউন্সিলের ২০২৬ সালের অফিস বিয়ারার নির্বাচন করা হয়।
এতে আরও বলা হয়েছে, নির্বাচিত চেয়ারম্যান ওয়াহিদ উল্লাহ বর্তমানে ক্লিফটন গ্রুপে মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত আছেন। সচিব রেজওয়ান হাসান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক। ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম স্ভিতজার বাংলাদেশের হেড অব ফাইন্যান্স এবং কোষাধ্যক্ষ কাজী আবদুল সালাম কেডিএস গ্রুপের কেওয়াই স্টীল মিল লিমিটেডের (এ সহকারী মহাব্যবস্থাপক (কর্পোরেট ট্যাক্স)।