Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কাটায় বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬

চট্টগ্রাম নগরীতে এভাবেই পাহাড় কেটেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিপিসির দুই কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা এ আদেশ দেন।

এর আগে সোমবার পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ের একটি টিম নগরীর কোতোয়ালি থানার জামালখান ওয়ার্ডের জয়পাহাড় আবাসিক এলাকায় বিপিসির সংরক্ষিত এলাকায় পাহাড়টি কাটার স্থান পরিদর্শন করেন। অভিযোগের সত্যতা পেয়ে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিনকে শুনানিতে ডাকে পরিবেশ অধিদফতর।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান সারাবাংলাকে বলেন, ‘শুনানিতে বিপিসির দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাহাড়ের ওপর মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি খনন করায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, খনন করা জায়গায় মাটি ফেলে ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর