Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশন চলবে: চসিক মেয়র

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৭

পাইকারি বাজার খাতুনগঞ্জে পরিদর্শনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে সংকট সৃষ্টি করা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অ্যাকশন চলবে’ বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে পরিদর্শনে গিয়ে তিরি সাংবাদিকদের একথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে মেয়র সেখানে যান।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে রমজান মাসে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করে। অনেক সময় বিনামূল্যে, সৌদি আরবে আমরা দেখি রোজাদারদের খাবার দেওয়া হয়।’ ‘এখানেও আহ্বান থাকবে, এই নৈতিকতায় তারা (ব্যবসায়ীরা) যদি কিছু করতে পারে।’

বিজ্ঞাপন

ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন,
‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এখানে কোন সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে ইনশল্লাহ অ্যাকশন চলবে।’

রোজার মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করা, অযৌক্তিক কারণে দাম বাড়ানো কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না বলে সতর্ক করেন মেয়র। এ সময় মেয়র শাহাদাত বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠানে গিয়ে চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরে মেয়র সাংবাদিকদের বলেন, ‘বড় যেসব বাজার যেমন- কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট বাজার, পাহাড়তলি বাজার এগুলো আমরা মনিটরিং করছি। এমনভাবে খুচরা বাজারে বিক্রি করা যাবে না যাতে করে দরের তারতম্য অনেক বেশি হয়। সবদিক বিবেচনা করেই আমরা কাজগুলো চালাচ্ছি।’

পাইকারির পাশাপাশি খুচরা বাজারও পর্যবেক্ষণ করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘পাইকারির সঙ্গে খুচরা বাজারের তারতম্য থাকতে হবে মিনিমাম। এটা ম্যাক্সিমাম যেন না হয়। মনিটরিংয়ের মাধ্যমে বাজার দর স্থিতিশীল রাখা আমাদের উদ্দেশ্য।’

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

প্রচারণায় বুবলী
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর