Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১২:০৪

সাজ্জাদ হোসেন নিহাদ।

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামের এ যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তানভীর।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলায় ইছাপুরস্থ সত্তারঘাট এলাকার হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের বাড়ির শামসুল আলমের ছেলে। সে পেশায় একজন পৌরসভার একটি মোবাইলের দোকানে কর্মচারী ছিলেন।

জানা গেছে, সোমবার রাতে দুই বন্ধু সাজ্জাদ ও তানভীর মোটরসাইকেলযোগে সত্তারঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তারা দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন এবং তানভীরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাউজান হাইওয়ে থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তানভীর চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর