Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘সেন্ট্রাল স্টার’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১০:৩৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১১:৪৮

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

জাহাজটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে। সেখানে অকটেন খালাস করা হবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি সরাসরি মালয়েশিয়া থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমটি সেন্ট্রাল স্টার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের আউটারে পৌঁছেছে। জাহাজটিতে ২৬ হাজার টন অকটেন রয়েছে। বৃহস্পতিবার এটি বার্থিং করার কথা রয়েছে।’

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং নয়টি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে আসে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু জাহাজের তেল, গ্যাস খালাস হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর