Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশ’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ০০:১০

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেছেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। শিক্ষার্থীরা দেশের জ্বালানি সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সৃজনশীল ও টেকসই সমাধান উপস্থাপন করেছে। তাদের চিন্তাভাবনায় ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) হাটহাজারী উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং দশম জাতীয় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘সংকটকালেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকারের সফল ব্যবস্থাপনায় বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি না করায় সরকারের সাফল্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রচলিত ধারার বাইরে, দেশকেন্দ্রিক প্রজেক্টে শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষ্যণীয়। আগের মতো শুধু রোবট বা স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রকল্পের পরিবর্তে শিক্ষার্থীরা এখন দেশ ও সমাজের সমস্যা সমাধানে মনোযোগী হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।’

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। এ ছাড়া, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের সেলাই মেশিন বিতরণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর