Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী শামসুজ্জামান হেলালী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২০:০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে নগর জামায়াতের শূরা বৈঠকে দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানান, দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতেই শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি করপোরেশনের ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এর আগে চসিক মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় ছিল।

জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগর জামায়াতের শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ উল্লাহসহ নগর ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর