Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১১:১৮

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) ফের উৎপাদনে ফিরেছে।

শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ মে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। পরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুত ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে শনিবার থেকে উৎপাদন শুরু করা হয়েছে।

তিনি জানান, কারখানাটি সচল থাকলে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব। যদিও অ্যামোনিয়ার সংকটের কারণে গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সালে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর