Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বাসচাপায় নিহত ২ কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৮:২৩

নিহত দুই কিশোর।

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো উপজেলার কচুয়া ইউনিয়নের জাহেদুল আলমের পুত্র মো. তাজলিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের পুত্র শাহাদাত হোসেন সামি (১৬)।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জয় (১৮) নামের আরও একজন। আহত জয়কে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

বিজ্ঞাপন

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর