Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে বিস্ফোরণে নিহতের ঘটনা আ.লীগের পরিকল্পিত: ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২২:১১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৪

ঢাকা: রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে দুষ্কৃতকারীদের ছোড়া বিস্ফোরকের আঘাতে একজন নিহতের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে প্রতীয়মান ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ যার উদ্দেশ্য জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানো।’

তালেবুর রহমান বলেন, ‘বুধবার রাত ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার (২১) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কাজ করেন এবং ঘটনার সময় তিনি মগবাজার নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর দাঁড়ানো ছিলেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগরীতে চলমান চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’

নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন

যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর