Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ১৫ আসন
মনিপুর স্কুলে বিএনপি-জামায়াতের সমর্থকদের উত্তেজনা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬

মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুই দলের কর্মী সমর্থকরা অবস্থান নেন।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৫ আসনে ভোটগ্রহণ শেষে বিএনপির ধানের শীষ ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার ৩০ মিনিট পর এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুই দলের কর্মী সমর্থকরা অবস্থান নেন। এ সময় মারমুখী অবস্থা তৈরি হলে একশনে যায় সেনাবাহিনী। তখন ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে সেনাবাহিনী। এ সময় তারা লাঠিচার্জ করলে দুই দল রাস্তার বিপরীত প্রান্তে অবস্থান নেন কর্মী সমর্থকরা।

বিজ্ঞাপন

এদিকে, দুপুরেও বিএনপি ও জামায়াতের সমর্থকদের উত্তেজনা এবং মারামারির ঘটনা ঘটলে ২০ জনকে আটক করে সেনাবাহিনী। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সিলেটে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৯

আরো

সম্পর্কিত খবর