Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় ৫ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮

উখিয়ায় অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার ও থাইংখালী বাজারে যৌথভাবে মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে কোর্টবাজারের ভাই ভাই বাণিজ্যালয়কে পাঁচশত টাকা, আমিন স্টোরকে এক হাজার টাকা ও আয়াজ পোল্ট্রিকে দুই হাজার টাকা এবং থাইংখালী বাজারের সিরাজ স্টোরকে ২০ হাজার টাকা ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন বদ্ধপরিকর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, ‘ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর