Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৬

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে পৃথক দুই অভিযানে নয় লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার হ্নীলা বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে চৌধুরীপাড়া স্লুইচ গেইটসংলগ্ন এলাকায় অবস্থান নেয় উখিয়া ও টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ টহলদল রামু সেক্টর। রাত আনুমানিক একটার দিকে আট থেকে ১০ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের মোকাবিলার চেষ্টা করেন। এ সময় আগ্নেয়াস্ত্রে সজ্জিত চোরাকারবারিরা টহল দলের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও ফাঁকা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী নাফ নদী ও পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এলাকায় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। বিজিবির পাল্টা অবস্থানের মুখে চোরাকারবারিরা পিছু হটতে বাধ্য হয়। কয়েকজন নাফ নদী হয়ে পালিয়ে যায় এবং চার থেকে পাঁচজন পাশের গ্রামে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিজিবি তাদের লক্ষ্য করে গুলি চালায়নি বলে জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, চৌধুরীপাড়া গ্রামে অবস্থানরত একটি ডাকাত দল চোরাকারবারিদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, দুই অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ নয় লাখ ৮০ হাজার পিস। জব্দ করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

রমজানে স্কুল ছুটি কাল থেকেই
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর